মাছের আমদানি বাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত এক কোটি ২০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।বিশেষ করে হিমায়িত মাছ ( রুই, কাতাল ও পাঙাশ) ও শুঁটকির আমদানি বাড়ার ফলেই মূলত এই বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে ব্যবসায়ীরা মনে করেন। তাঁরা বলেন, সরকার ও বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই বন্দরে আমদানি-রপ্তানি জোরদার হবে। এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি ২০১০-২০১১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বন্দরের জন্য রাজস্ব আয়ের মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় ছয় কোটি ২০ লাখ ২২ হাজার ৬৬৭ টাকা। এর বিপরীতে আয় হয়েছে সাত কোটি ৪০ লাখ টাকা।টেকনাফ স্থলবন্দর দিয়ে সাধারণত মিয়ানমার থেকে রুই, কাতলা, পাঙাশ প্রভৃতি হিমায়িত মাছ আর শুঁটকি ছাড়াও বিভিন্ন ধরনের কাঠ, আচার, শুকনো বরই, সুপারি, হলুদ, মরিচ, গুল মরিচ, তেঁতুল, তৈরি পোশাক, ব্যাটারি, স্ক্র্যাপ, পিভিসি পাইপ, স্পার, নেচারেল গাম, স্প্র্রিং সকেট, মুলি বাঁশ, গোলপাতা, বেত, বিভিন্ন ধরনের ডাল, শিমের বিচি, মিষ্টি ও ছিকন জিরা, ধনে, আদা, সেনেখা মাটি, সেন্ডেল, ছাতা, তুলা, গরু-ছাগলের চামড়া, গরু, মোষ, ছাগল, সুইচ ইত্যাদি আমদানি হয়ে থাকে।