মাঠপর্যায়ে লবণের মূল্য নির্ধারণ ও অপ্রয়োজনে আমদানি রোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার লবণচাষি সমিতি মাঠপর্যায়ে লবণের প্রকৃত মূল্য নির্ধারণ এবং অপ্রয়োজনে লবণ আমদানি রোধের দাবি জানিয়েছে।ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন লবণচাষি সমিতির সাধারণ সম্পাদক এফ এম নুরুল আলম। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের মোস্তফা কামাল আখন্দ, লবণচাষি কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, লবণচাষি সমিতির সভাপতি শহিদুল্লাহ, লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি শরিফ বাদশা ও একই সংগঠনের রুহুল কাদের বাবুল এবং নাজেম উদ্দিন ও হারুনুর রশিদ।সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন হলেও ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় ভারত ও বার্মা থেকে লবণ আমদানি করে এই স্বয়ংসম্পূর্ণ খাতটিকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে।এতে আরও বলা হয়, গত ২০০৯-২০১০ অর্থবছরে দেশে ১৩.৪০ লাখ মে. টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও চাষিরা ১৭.৪০ লাখ মে. টন লবণ উৎপাদন করেছে। মজুত করা লবণ এখনো বিক্রি করতে পারেনি চাষিরা। মাঠপর্যায়ে স্থানীয় লবণের দাম কেজিপ্রতি এক টাকা হলেও কেন ভোক্তাপর্যায়ে সেটা ১৮ থেকে ২০ টাকা তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানান হয়।।সংবাদ সম্মেলনে লবণশিল্পকে রক্ষার দাবিতে আগামী ২২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শোভাযাত্রা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।