মাথাপিছু আয় ১১৮০ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু আয় এক হাজার ১৮০ মার্কিন ডলারে পৌঁছেছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে মাথাপিছু আয় হিসাব করা হয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছরে প্রথমে মাথাপিছু আয় নির্ধারণ করা হয়েছিল ৯২৩ ডলার। পরে ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে নতুন প্রাথমিক হিসাবে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৪ ডলার। আর সংশোধিত হিসাবে তা এক হাজার ১৮০ ডলার হলো৷
এনইসির সভা শেষে পরিকল্পনামন্ত্রী আরও জানান, মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে মাথাপিছু আয় তিন বছর গড়ে এক হাজার ২৬ ডলার হতে হবে। মূল্যস্ফীতির হার সমন্বয় করে এই হিসাব করতে হবে।
পরিকল্পনামন্ত্রীর মতে, দেশের প্রতিটি অর্থনৈতিক সূচকে অগ্রগতি হয়েছে। এই অর্থনীতির প্রতিঘাত সহনের মতো সক্ষমতা রয়েছে। মানব উন্নয়ন সূচকেও অগ্রগতি হয়েছে।