মাথাপিছু আয় ১৬০২ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছর শেষে মাথাপিছু আয় ১৬০২ ডলার হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। মাথাপিছু আয় ব্যক্তির আয় নয়, এটি দেশের সব মানুষের আয় এবং রপ্তানি ও প্রবাসী আয়কে যোগ করে মাথাপিছু ভাগ করে দেওয়া হয়েছে। দারিদ্র্যের হার এখনো ২৩ দশমিক ২ শতাংশ। চরম দারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ। চরম দরিদ্র জনগোষ্ঠীর একজন গরিব মানুষ বিস্ময়ভরা দৃষ্টিতে বলতে পারেন, আমার এত আয়। বছরে সোয়া এক লাখ টাকা। মাসে ১০ হাজার টাকার বেশি।