মাথাপিছু আয় ৮১৮ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় প্রাক্কলন করা হয়েছে ৮১৮ মার্কিন ডলার, যা গত অর্থবছরে ছিল ৭৫১ ডলার। বাংলাদেশি টাকায় চলতি অর্থবছর মাথাপিছু জাতীয় আয় দাঁড়ায় ৫৭ হাজার ৬৫২ টাকা। ২০০৯-১০ অর্থবছরের এই অঙ্ক ছিল ৫১ হাজার ৯৫৯ টাকা।বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১১তে এসব উপাত্ত তুলে ধরা হয়েছে।এ ছাড়া চলতি অর্থবছরে মাথাপিছু জিডিপি হলো ৭৫৫ ডলার, যা গত অর্থবছর ছিল ৬৮৭ ডলার।সমীক্ষায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাক্কলন তুলে ধরে আরও বলা হয়েছে, চলতি অর্থবছর জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬৬ শতাংশ হয়েছে।প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থবছরের জিডিপিতে কৃষি খাতে অবদানের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ এবং এ খাতে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৯৬ শতাংশ। এবার জিডিপিতে শিল্প খাতের অবদান হয়েছে ২৯ দশমিক ৯৩ শতাংশ আর প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৪৯ শতাংশ।এ ছাড়া জিডিপিতে সেবা খাতের অবদান দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৭২ শতাংশ। এবার প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ।