মাথাপিছু আয় ৮৪৮ ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১১-১২ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে বাজারমূল্যে ৮৪৮ মার্কিন ডলারে উন্নীত হয়েছে; টাকার অঙ্কে যার পরিমাণ ৬৬ হাজার ২৮৩।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন। বাজেট ডকুমেন্ট হিসেবে দেওয়া বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১২-এর উপাত্তে চলতি মূল্যে মাথাপিছু আয়ের এ তথ্য মিলেছে। এর আগে ২০১০-১১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৮১৬ মার্কিন ডলার বা ৫৮ হাজার ৮৩ টাকা। তার আগের, অর্থাৎ ২০০৯-১০ বছরে মাথাপিছু আয় ছিল ৭৫১ ডলার বা ৫১ হাজার ৯৫৯ টাকা।অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুসারে ২০১১-১২ অর্থবছরে চলতি বাজারমূল্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে নয় লাখ ১৪ হাজার ৭৮৪ কোটি টাকা।