প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইসাইকেল জনপ্রিয় করতে ‘মাদককে না বলুন, দুরন্ত বাইসাইকেল চালান, সুস্থ থাকুন’ স্লোগান নিয়ে দুরন্ত বাইকের আয়োজনে সম্প্রতি একটি সাইকেল র্যা লি অনুষ্ঠিত হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের দেড় শর বেশি কর্মকর্তা ও কর্মচারী এ র্যা লিতে অংশ নেন। আরএফএলের পরিচালক আর এন পাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কিশোর কুমার দেবনাথ, হেড অব মার্কেটিং চৌধুরী ফজলে আকবর ও দুরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার এ এম রাকিবুল আহসান এ সময় উপস্থিত ছিলেন। র্যা লিটি রাজধানীর প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় থেকে হাতিরঝিল হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি