মাদকদ্রব্য গ্রহণকারীদের মধ্যে ঝুঁকিহ্রাসে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম বাংলাদেশে একটি প্রজেক্টের আওতায় ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণকারীদের মধ্যে ঝুঁকিহ্রাস কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ওই প্রজেক্টের নাম জিএফএটিএম আইডিইউ-৯০৬।
এরই ধারাবাহিকতায় গত ১০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কনফারেন্স কক্ষে ‘জেলা পর্যায়ে অ্যাডভোকেসি’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ জেলা পর্যায়ে ঝুঁকি হ্রাস কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা নিশ্চিত করা ও বিভিন্ন স্তরের সহযোগিতা কামনা করা।
কেয়ার বাংলাদেশের টিম লিডার জেড এম বাবরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. রবিউল ইসলাম ও মো. আবুল হোসেন। মাদকসেবী যে একজন মাদক নির্ভরশীল অসুস্থ ব্যক্তি, গ্রেপ্তারের থেকেও তার চিকিৎসা যে বেশি জরুরি সে বিষয়টি কর্মশালায় আলোচিত হয়। আলোচনায় প্রাধান্য পায় কেয়ার বাংলাদেশ ও আইসিডিডিআরবি দ্বারা পরিচালিত মাদকসেবীদের নতুন চিকিৎসা ব্যবস্থা OST কর্মসূচি নিয়েও। বিজ্ঞপ্তি।