প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মানজনক মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন দিলীপ কুমার আগরওয়ালা। তিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক। শিল্প ও বাণিজ্যে অসামান্য অবদানের জন্য কলকাতাভিত্তিক মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে দিলীপ কুমারকে এই সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্যামল সেন এবং গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি