প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মাধবদীর পারকাশিপুরে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) শাখার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, পরিচালক মো. মনিরুজ্জামান, এমটিবি ঢাকা ডিভিশন শাখার প্রধান সৈয়দ রফিকুল হোসেইন, এমটিবি আদার ডিভিশন শাখার প্রধান আজাদ শামসী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।