মান নির্ণয় ছাড়া এসএমই ঋণ শতভাগ ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের (এসএমই) খাতে ঋণ দেওয়ার আগে গ্রহীতা প্রতিষ্ঠানের ঋণমান নির্ণয়ের ওপর জোর দেওয়া হয়েছে। তাই ৩০ লাখ টাকার বেশি কোনো এসএমই প্রতিষ্ঠানকে ঋণমান (রেটিং) নির্ণয় ছাড়া ঋণ দিলে তার পুরোটাই ঝুঁকিভর সম্পদ হিসেবে বিবেচনা করে মূলধন সংরক্ষণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ঋণমান নির্ণয়কারী সংস্থা থেকে যেসব প্রতিষ্ঠানের ঋণমান এসএমই-১ নির্ণীত হবে তার ঝুঁকির পরিমাপ ধরা হবে ২০ শতাংশ, এসএমই-২ হলে ৪০ শতাংশ, এভাবে পর্যায়ক্রমে ঝুঁকি বিবেচনা করে মূলধন সংরক্ষণ করতে হবে। ব্যাসেল-টু নীতিমালার আলোকে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।