মান রক্ষাই এসকেএফের সাফল্যের মূল

এসকেএফ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার ২৫ বছর পূর্তি উদ্যাপন করেছে।
সম্মেলনের উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপ ও এসকেএফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, পরিচালক শাহ্নাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, শাজরেহ হক ও আহমেদ শাফি চৌধুরী এবং বিপণন মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমান, টেকনিক্যাল সার্ভিসেস মহ্যবস্থাপক ইখতিয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।
লতিফুর রহমান বলেন, ‘এসকেএফের সাফল্যের মূলে রয়েছে এর সার্বিক গুণগত মান রক্ষার দৃঢ় অঙ্গীকার।’