মান সনদের স্বীকৃতি অর্জনে ঢাকায় হচ্ছে কর্মশালা
এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর উৎপাদিত পণ্যের গুণগত মান সনদের আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বীকৃতি অর্জনে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘কনফোরমিটি অ্যাসেসমেন্ট ফর এশিয়ান ডেভেলপিং ইকোনমিকস’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা।দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং জাতিসংঘের শিল্প উন্নয়নবিষয়ক সংস্থা (ইউনিডো)।রাজধানীর একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আয়োজকেরা জানান, কর্মশালায় এশিয়ার ১০টি দেশের অ্যাক্রেডিটেশন, মাননির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থা, শিল্প-বাণিজ্য, পরীক্ষাগার, টেলিকমিউনিকেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশেষায়িত খাতের ৬০ জন বিশেষজ্ঞ অংশ নিতে পারেন।