মানবসম্পদ ব্যবস্থাপনার বিষয়ে প্রথম আলো জবসের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের উদ্যোগে গত শুক্রবার ‘প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী ও মুখ্য পরামর্শক মো. জুলফিকার হোসেন।কর্মশালায় বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।