মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের বিষয়ে স্ট্যানচার্টের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকারদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে নারায়ণগঞ্জে ব্যবসায়রত ৩৩টি ব্যাংক থেকে মোট ৫০ জন কর্মকর্তা যোগ দেন।বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি-মানি লন্ডারিং বিভাগের মহাব্যবস্থাপক এম মাহ্ফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিটির উদ্বোধন করেন। এতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লিগ্যাল, কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাসিউরেন্স বিভাগের প্রধান চৌধুরী এম এ কিউ সারওয়ার, বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি-মানি লন্ডারিং বিভাগের উপপরিচালক কামাল হোসেন ও সহকারী পরিচালক মো. মাসুদ রানা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।