মানি লন্ডারিং নিয়ে সিএসই-বাংলাদেশ ব্যাংকের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যৌথ উদ্যোগে গতকাল বুধবার মানি লন্ডারিং বিষয়ে চট্টগ্রামের বোট ক্লাবের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আমজাদ হোসেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের উপপ্রধান এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএসইর সভাপতি আবদুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিন।