মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে প্রাইম ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের উদ্যোগে সম্প্রতি রাজধানীতে ডেইলি স্টার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এসইভিপি মো. আনোয়ারুল ইসলাম। প্রাইম ব্যাংকের রাজধানীর সব শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার ও জেনারেল ব্যাংকিং কর্মকর্তাদের উপস্থিতিতে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা দিলকুশার শাখাপ্রধান এসইভিপি হাসান মহিউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এসভিপি কাজী জিল্লুর রহমান। বিজ্ঞপ্তি।