মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে কুমিল্লায় ইউসিবির প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের উদ্যোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলায় ব্যবসারত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তারা যোগ দেন। ইউসিবির প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু ছাদেক মিয়া প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ ওয়াদুদ মিয়া।কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ইস্কান্দার মিয়া ও যুগ্ম পরিচালক হাবিবুর রহমান তালুকদার। এতে সভাপতিত্ব করেন ইউসিবির কুমিল্লা শাখার ব্যবস্থাপক আহমেদ সাইফুল হুদা।