মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে বগুড়ায় ইউসিবির প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের উদ্যোগে গতকাল শনিবার বগুড়ার একটি মোটেলে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার মহাব্যবস্থাপক মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক শাহেদ জালাল চৌধুরী, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা আবু ছাদেক মিয়া, বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার উপ-মহাব্যবস্থাপক জামাল মোল্লা, মনোজ কান্তি বৈরাগী, আশুতোষ পাল, উপপরিচালক সরদার আল এমরান এবং ইউসিবির ভাইস প্রেসিডেন্ট এ ওয়াদুদ মিয়া ও বগুড়া শাখার ব্যবস্থাপক কাশীনাথ দাস।