মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে কুষ্টিয়ায় কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে গতকাল শনিবার কুষ্টিয়ায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উত্তরা ব্যাংক কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হক। উত্তরা ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান সিদ্দিকুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আলী, প্রিন্সিপাল অফিসার আবদুল কাদির, সোনালী ব্যাংকের ডিজিএম স্বপন কুমার সাহা, জনতা ব্যাংকের ডিজিএম আবদুল জব্বার, বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের উপপরিচালক কামাল হোসেন ও আবদুর রব এবং ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখার এসভিপি ফয়জুল কবির।