মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরা ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক দুলাল চন্দ্র সরকার, উপপরিচালক গোলাম মহিউদ্দিন মোহাম্মদ মোহসিন হোছাইনী এবং উত্তরা ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক হাসান মাহমুদ।