মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে পঞ্চগড়ে জনতা ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে পঞ্চগড়ের আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকগুলোকে মানি লন্ডারিংয়ের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়।বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জনতা ব্যাংক লিমিটেডের পঞ্চগড় শাখা এই কর্মশালার আয়োজন করে। জনতা ব্যাংকের ঠাকুরগাঁও অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক নূর-উন-নাহার।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম সরকার ও প্রধান কার্যালয়ের উপপরিচালক দুলাল চন্দ্র সরকার এবং জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক উম্মে সালমা বেগম ও সহকারী মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন জনতা ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন।কর্মশালায় মানি ল্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জেলার সব তফসিলি ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশ নেন।