মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে বগুড়ায় ওয়ান ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে ওয়ান ব্যাংক লিমিটেড গত শুক্রবার এক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও শাহজাদপুর শাখার কর্মকর্তাদের জন্য কর্মশালাটির আয়োজন করা হয়।ব্যাংকের বগুড়া শাখায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার উপমহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। কর্মশালায় অন্যান্যের মধ্যে ওয়ান ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম, প্রধান কার্যালয়ের কর্মকর্তা আফতাব উদ্দিন খান বক্তব্য দেন।