মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে মৌলভীবাজারে ইবিএলের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মৌলভীবাজার জেলার সব বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য সম্প্রতি ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯’ এবং ‘সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন ২০০৯’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।মৌলভীবাজার শহরের ওয়েস্টার্ন হোটেলে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন ইস্টার্ন ব্যাংকের হেড অব ইন্টারনাল কমপ্লায়েন্স মাহবুবুল আলম তৈয়ব। কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের উপমহাব্যবস্থাপক ইস্কান্দর মিঞা, যুগ্ম পরিচালক মো. আবু জাফর ও উপপরিচালক মোহাম্মদ আবদুর রব কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় মৌলভীবাজার জেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের ৫৬ জন কর্মকর্তা ও নির্বাহী অংশ নেন।কর্মশালায় ইবিএলের আইসিসিডি বিভাগের হেড অব অপারেশন রিস্ক মো. আবদুল আওয়াল, হেড অব কমপ্লায়ন্স ইউনিট মোহাম্মদ শাহজাহান আলী, মৌলভীবাজার শাখা ম্যানেজার মো. বদরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।