মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ২৮টি তফসিলী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার শেষ হয়েছে।দ্য সিটি ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ প্রধান কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মো. রফিকুল ইসলাম এবং উপপরিচালক কামাল হোসেন ও ফারজানা আক্তার।কর্মশালার প্রথম দিন শুক্রবার সিটি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের নয়টি শাখার ৫৫ জন মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মকর্তা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক প্রধান কর্মকর্তা মো. নাসিম আহাম্মেদ।দ্বিতীয় দিন শনিবার কর্মশালায় অংশ নেন ময়মনসিংহে ব্যবসারত ২৮টি তফসিলী ব্যাংকের ৫০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা। এতে সভাপতিত্ব করেন সিটি ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক নাজমুল আরিফ খান। দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়ক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এহতেশামুল হক।