মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে লালমনিরহাটে প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে গতকাল শনিবার লালমনিরহাটে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে জনতা ব্যাংকের কুড়িগ্রামের আঞ্চলিক কার্যালয় জেলা এলজিইডি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক নূর মুহম্মদ প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন।কর্মশালায় দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মামুন হোসেন, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মোল্লা ও নির্বাহী কর্মকর্তা এ কে এম ফিরোজ আলম। এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।