মানি লন্ডারিং প্রতিরোধে ইবিএলের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি ঢাকায় বিয়াম মিলনায়তনে ‘অপারেশন ঝুঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৯০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নেন।কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আবু হেনা রাজী হাসান এবং ইবিএলের প্রধান অ্যান্টি মানি লন্ডারিং কর্মকর্তা ও আইসিসিডি-প্রধান মাহবুবুল আলম তৈয়ব কর্মশালাটি পরিচালনা করেন। ইবিএলের ডিএমডি মুখলেসুর রহমান কর্মশালার উদ্বোধন করেন। এতে ইবিএলের মানবসম্পদ বিভাগের প্রধান সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।