মানি লন্ডারিং প্রতিরোধে এক্সিম ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে দুই দিনের এক কর্মশালা করেছে এক্সিম ব্যাংক। রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর ডেপুটি হেড ম. মাহ্ফুজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান শেখ মঈন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।