মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে ইবিএলের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯ ও সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধ আইন-২০০৯’-এর ওপর সম্প্রতি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী। উদ্বোধন করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম।বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার যুগ্ম পরিচালক মো. ইব্রাহীম ভূঁইয়া ও দীপংকর ভট্টাচার্য এবং ইবিএলের সিনিয়র ম্যানেজার মো. আবদুল আউয়াল প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।এতে অন্যান্যের মধ্যে ইবিএলের ইন্টারনাল কন্ট্রোল প্রধান শেখ মাহফুজুল হক, ইউনিট প্রধান (করপোরেট ব্যাংকিং) আহসান জামান চৌধুরী, ক্লাস্টার হেড (কনজ্যুমার ব্যাংকিং) আশরাফ উজ্জামান ও ইফতেখার উদ্দীন চৌধুরী এবং আইসিসিডির সহযোগী ব্যবস্থাপক শাহজাহান আলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।