প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংকের সব শাখার মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। বিজ্ঞপ্তি