মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে আইপিডিসির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিডিসি সম্প্রতি ঢাকার একটি হোটেলে একটি অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থ জোগান প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।এ কর্মশালায় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ৪০ জন কর্মকর্তা যোগ দেন।কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক এম মাহফুজুর রহমান, উপপরিচালক কামাল হোসেন ও গোলাম মহিউদ্দিন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা চৌধুরী এম এ কিউ সারোয়ার উপস্থিত উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হুমায়রা আজম প্রযোজ্য সব ক্ষেত্রে আইনের কঠোর প্রতিপালন ও পরিপালনের জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।