মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘অ্যান্টি মানি লন্ডারিং ওয়ার্কশপ ফর ব্যামেলকো’ শীর্ষক এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়।মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।কর্মশালায় অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ। বিজ্ঞপ্তি।