মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে ডিবিবিএলের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ এবং ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়া এবং ডাচ্-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম জহুরুল ইসলাম কর্মশালায় বক্তব্য দেন।কর্মকর্তাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই এ কর্মশালার মূল উদ্দেশ্য।ইয়াছিন আলী বলেন, দেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড উত্তরোত্তর বাড়ছে। এতে ব্যাংকারদের মানি লন্ডারিংয়ে জড়িত অবৈধ ও কালো টাকার উৎস সম্পর্কে অতিমাত্রায় অনুসন্ধানী হতে হবে, যাতে মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব হয়। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।