মানি লন্ডারিং বিষয়ে জনতা ব্যাংকে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেড গত রোববার ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (জেবিটিআই) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির উদ্বোধন করেন জেবিটিআইয়ের পরিচালক তপন কুমার ঘোষ। অধিবেশন পরিচালনা করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান মোল্লা, জেবিটিআইয়ের অনুষদ সদস্য আহমাদ মোখলেসুর রহমান ও মো. আল মাসুক। কর্মশালায় ব্যাংকের ২২ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।