মানিকগঞ্জে সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্রকল্পে অর্থায়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় গতকাল সোমবার সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্রকল্পে অর্থায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।স্থানীয় গড়পাড়া উচ্চবিদ্যালয় মাঠে ট্রাস্ট ব্যাংক লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি আটজন কৃষকের হাতে ঋণের চেক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জি এম সালেহ উদ্দিন। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম ও এসএমই বিভাগের টি আই এম রওশন জাহিদ এবং ইডিসিএলএর চেয়ারম্যান রউফ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।আতিউর রহমান বলেন, দেশে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুত্ ও জ্বালানি ঘাটতি মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করেছে। সৌরশক্তি, বায়োগ্যাস ও শিল্পবর্জ্য পরিশোধন খাতে ব্যাংকগুলোকে অর্থায়নে উত্সাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাস্ট ব্যাংক প্রথম সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্রকল্পে অর্থায়ন করল।আতিউর রহমান বলেন, এ কর্মসূচির আওতায় একজন কৃষক সর্বোচ্চ শতকরা ১০ টাকা সুদে তিন লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা পাবেন। এ ছাড়া সৌর প্যানেল স্থাপনে পল্লি এলাকায় ৭০ হাজার এবং শহর এলাকায় এক লাখ ৭৫ হাজার টাকা ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।আতিউর রহমান বলেন, দেশের জীবন-জীবিকা ও অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষকেরা ঋণ পেতে কোনো ধরনের অযৌক্তিক কালক্ষেপণ বা হয়রানির শিকার হলে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নেবে।