প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটটি জেলা স্টেডিয়াম এবং ক্রিকেট গ্রাউন্ডে ‘গোল্ডেন আর্ম প্রতিযোগিতা’ আয়োজন করেছে মানিগ্রাম ইন্টারন্যাশনাল। জেলাগুলো হলো ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রাম। প্রতিযোগিতার মাধ্যমে আটটি জেলা থেকে বেছে নেওয়া হয়েছে আটজন দ্রুতগতির বোলার। বিজয়ী প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকা পুরস্কার। সর্বোচ্চ গতিসম্পন্ন বোলার একজন সঙ্গীসহ পাবেন ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টির একটি ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ। এর পুরো খরচ বহন করবে মানিগ্রাম ইন্টারন্যাশনাল। বিজ্ঞপ্তি।