মানুষের জীবনযাত্রার মান নেমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ার কারণে সাধারণ মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করতে পারছে না। সরকার ওএমএসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা তেমন ফলদায়ক হয়নি, বরং মানুষের জীবনযাত্রার মান নেমে যাচ্ছে।কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুর জেলা কমিটির এক সভায় গত শুক্রবার বক্তারা এসব কথা বলেন। ক্যাবের জেলা সভাপতি মো. তারেক আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফরিদপুরের পিপি খসরুজ্জামান দুলু ও এপিপি শ ম জাফর, জেলা ক্যাব সম্পাদক শেখ ফয়েজ আহমেদ, সহ-সভাপতি মো. ফরহাদ হোসেন, সদস্য মো. মোস্তফা কামাল, মো. জাকির হোসেন, মো. আফজাল হোসেন, মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি আবুল হোসেন আজাদ প্রমুখ বক্তব্য দেন।