মামলা প্রত্যাহারের দাবি বিনিয়োগকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে দরপতনের জের ধরে সংঘটিত গাড়ি ভাঙচুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা আজ বুধবার দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করে লিখিতভাবে এই আবেদন জানান।এ ব্যাপারে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী জানান, ‘পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আমাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা দেওয়া হয়েছে। আমরা এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে মামলা প্রত্যাহারের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।’পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন করছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি গাড়ি ভাঙচুরের অভিযোগে সাতজন বিনিয়োগকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া অজ্ঞাত অন্তত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।