মামুন মাহমুদ শাহ আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুন মাহমুদ শাহ আইসিবি ইসলামিক ব্যাংকে ব্যবস্থাপনা পরি-চালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। তিনি বহুজাতিক ব্যাংকসহ (এএনজেড গ্রীন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি) দেশীয় শীর্ষস্থানীয় দুটি ব্যাংকে কর্মরত ছিলেন।মামুন মাহমুদ আইসিবি ইসলামিক ব্যাংকে যোগ দেওয়ার আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আইএফআইসি ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। মামুন মাহমুদ দেশ-বিদেশে ব্যাংকিং ব্যবস্থাপনায় বহু প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।