মামুন মাহমুদ শাহ এনআরবি ব্যাংকের এমডি ও সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন মামুন মাহমুদ শাহ। ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২০১৯ সালে তিনি এনআরবি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। মামুন মাহমুদ শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন (প্রবেশনারী) কর্মকর্তা হিসেবে তাঁর ব্যাংকিং জীবন শুরু করেন।

৩০ বছরের বেশি কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় ও বহুজাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইস্টার্ণ ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।