মারুতি-সুজুকি আনছে দেড় লাখ রুপির সার্ভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাটা মোটরসের এক লাখ রুপি দামের ন্যানো গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার লক্ষ্যে এবার মারুতি-সুজুকিও বাজারে একটি নতুন গাড়ি নিয়ে আসছে।চলতি জানুয়ারির মধ্যেই বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই ভারতের বাজারে ছাড়া হচ্ছে এই গাড়ি। ‘সার্ভো’ নামের এই গাড়ির দাম পড়বে দেড় লাখ রুপি।টাটা মোটরস ২০০৯ সালের মার্চে স্থানীয় বাজারে এক লাখ রুপি দামের ন্যানো গাড়ি বাজারজাত করে বিশ্বের অটোমোবাইল তথা গাড়ির জগতে চমক সৃষ্টি করে। গাড়ি বেশ ভালো বাজারও পেয়েছে।