মারুতি-সুজুকি গাড়ির জন্য দেশের ৯টি স্থানে বিনা মূল্যের সেবা
উত্তরা মটরস লিমিটেড (ইউএমএল) সম্প্রতি মারুতি সুজুকি ও সুজুকি গাড়ির জন্য ‘ফ্রি সার্ভিস ক্লিনিক ২০১১’ শুরু করেছে, যা ১৫ মে পর্যন্ত চলবে। এর আওতায় ঢাকাসহ সারা দেশে নয়টি স্থানে বিনা মূল্যে সেবা দেওয়া হবে।ঢাকায় ১২৪ তেজগাঁওয়ে উত্তরা সার্ভিসেস লিমিটেডের কেন্দ্রে গত সোমবার থেকে এই সেবা শুরু হয়েছে, যা চলবে আগামী শনিবার পর্যন্ত।অন্য স্থানগুলোর মধ্যে সিলেটে ২-৩ মে, চট্টগ্রামে ৪-৫ মে, রংপুর ৭-৮ মে, দিনাজপুর ৯ মে, বগুড়া ১০ মে, রাজশাহী ১১ মে, যশোর ১৪ মে এবং খুলনায় ১৫ মে এই সেবা দেওয়া হবে। সেবা পাওয়া যাবে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।ইউএমএলের সহকারী মহাব্যবস্থাপক এস এম জাহাঙ্গীর কবির জানান, মারুতি সুজকি ও সুজকি—এ দুটি কোম্পানির প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রকৌশলী ও কারিগরেরা বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন। ইউএমএলের সেবা বিভাগের উপপ্রধান শওকত হোসাইন সিদ্দিকী বলেন, ‘২০০৭ সাল থেকে প্রতিবছর এই সেবা দেওয়া হচ্ছে। এবার সারা দেশে ৫০০ থেকে ৬০০ গাড়ির জন্য এ সেবা নেওয়া হবে বলে আমরা আশা করছি।’ বিজ্ঞপ্তি।