মারুতির বিক্রি অক্টোবরে সব রেকর্ড ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি-সুজুকি ইন্ডিয়ার মাসিক বিক্রয়ের পরিমাণ চলতি বছরের অক্টোবরে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।অক্টোবরে মারুতি-সুজুকি গাড়ি বিক্রি মোট ১,১৮,৯০৮টি। মারুতির এই বিক্রির হার গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ২১ শতাংশ বেশি।গত বছর অক্টোবরে মারুতি-সুজুকি গাড়ি বিক্রয়ের পরিমাণ ছিল ৮৫,৪১৫টি। এর আগে সর্বোচ্চ বিক্রয়ের রেকর্ড ছিল চলতি বছরের সেপ্টেম্বরে ১,০৮,০০৬টি। এ বছরে মোট পাঁচবার মারুতি-সুজুকি ইন্ডিয়ার গাড়ি বিক্রির পরিমাণ এক লাখটি অতিক্রম করেছে।—টাইমস অব ইন্ডিয়া