প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের গ্র্যান্ড ফিনালে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আবুল খায়ের গ্রুপের মার্কস ফুলক্রিম মিল্ক পাউডারের সৌজন্যে এ প্রতিযোগিতায় প্রাথমিক বিভাগ থেকে সেরা নির্বাচিত হয়েছে ত্রিবেণী রায়। মাধ্যমিক বিভাগ থেকে এস এম মাহফুজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর মহিউদ্দীন মাহমুদ, অ্যাকাউন্টস ডিরেক্টর ফেরদৌস উল কবির চৌধুরী, ব্র্যান্ড কনসালট্যান্ট তাসনিম এ করিম, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।