মার্কিন অর্থনীতির গতি ধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞদের ধারণার চেয়ে কম গতিতে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সরকারি এক হিসাবে এই তথ্য বেরিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। তবে অর্থনীতিবিদরা এই হার ১ দশমিক ৮ শতাংশ হওয়ার আশা করেছিলেন।প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধির হার আরও কমে গেছে। এ সময় প্রবৃদ্ধির হার মাত্র দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির এই হার ওবামা সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে। হোয়াইট হাউস এখন ঋণ সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সরকার আশঙ্কা করছে, অর্থনীতির এই ধীরগতির কারণে ঘাটতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে। এদিকে মার্কিন কংগ্রেস আগামী ২ আগস্টের মধ্যে সরকারের প্রস্তাবিত ঋণ সীমা বৃদ্ধির অনুমোদন না দিলে সরকার নতুন করে তহবিল সংকটে পড়তে পারে। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা ঋণ সমস্যার সমাধানে সবার কাছে গ্রহণযোগ্য একটি উপায় খুঁজে বের করার জন্য মার্কিন সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই বিভ্রান্তি দূর করার অনেক পথ রয়েছে। তবে সত্যি বলতে কি, আমরা সমস্যাটির সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছি।’ওবামা আরও বলেন, ‘আমরা যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি তাহলে রেটিংয়ে আমরা ‘ট্রিপল এ’—এর অবস্থান হারাব, যা ক্ষমার অযোগ্য।