মার্কিন নির্বাচন ও চীনে পরিবর্তনের প্রাক্কালে বিশ্ব শেয়ারবাজারে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও চীনের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের প্রাক্কালে গতকাল সোমবার ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অধিংকাংশ শেয়ারবাজারে দরপতন ঘটেছে।বিশ্বের প্রধান ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীরা সতর্কতা অবলম্বন করায় শেয়ারবাজারে এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রে আজ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। আর চীনের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে এক দশক পরে চলতি সপ্তাহেই পালাবদলের ঘোষণা আসতে পারে বলে ইতিমধ্যে খবর প্রকাশিত হয়েছে। এদিকে ইউরো অঞ্চলের একক মুদ্রা ইউরো ও জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার আরও চাঙা হয়ে উঠেছে।হংকংয়ের হেংসেংয়ের সূচক ১০৪ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ কমে ২২০০৬ পয়েন্টে ও সাংহাইয়ের সূচক ৩ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ কমে ২১১৪ পয়েন্টে নেমেছে।এদিন টোকিও স্টক এক্সচেঞ্জে (টিএসই) নিক্কি-২২৫ সূচক ৪৩ দশমিক ৭৮ পয়েন্ট বা ০ দশমিক ৪৮ শতাংশ কমে ৯০০৭ দশমিক ৪৪ পয়েন্টে নেমে এসেছে।আমেরিকার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডাউজোন্স সূচক ১৩৯ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ১৩০৯৩ পয়েন্টে এবং নাসড্যাক সূচক ৩৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ কমে ২৯৮২ পয়েন্টে নেমে গেছে।লন্ডনে এফটিএসই-১০০ সূচক ৩৯ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ৬৭ শতাংশ কমে ৫৮২৯ পয়েন্টে নেমে পড়েছে। জার্মানির ড্যাক্স সূচক ৫০ দশমিক ৭৬ পয়েন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ কমে ৭৩১৩ পয়েন্টে এবং প্যারিসের সিএসি ৪০ সূচক ৩৬ দশমিক ৩৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে ৩৪৫৬ পয়েন্টে নেমে গেছে। সূ ত্র: এএফপি।