মার্কেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মার্কেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেল ওয়ালটন। বিশ্বের ৫০টি দেশের মধ্যে বাজারে পণ্যের আধিপত্য বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়। ‘এশিয়ান কনফেডারেশন অব বিজনেস’ ওয়ালটনকে এ স্বীকৃতি দেয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে যুক্তরাজ্য, জাপান, কোরিয়াসহ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধি ও ব্র্যান্ড বিশেষজ্ঞরা অংশ নেন। মোট ১৩টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের করপোরেট ও সেবামূলক প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।