প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের মধ্যে গত মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এন কে এ মবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড ২০১৬ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের এনটিটি রেটিংয়ের কার্যক্রম সম্পাদন করবে। বিজ্ঞপ্তি।