প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ক্যারিয়ারস ক্লাব অস্ট্রেলিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ক্যারিয়ারস হাব বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে ‘লিডারশিপ উইথ ইনফ্লুয়েন্স’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কর্মশালায় অংশ নেন মার্কেন্টাইল ব্যাংকের ৩০ জন ঊর্ধ্বতন নির্বাহী। ক্যারিয়ারস হাব বাংলাদেশ লিমিটেডের লিডারশিপ কনসালট্যান্ট হেমি হোসেনের পরিচালনায় অস্ট্রেলিয়ান ট্রেইনার এমা ক্লার্ক ও মনিকা ফেরি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। কর্মশালায় মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান এবং ক্যারিয়ারস হাব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এম নাইম হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি