মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘ডিফারেন্ট অ্যাসপেক্টস অব জেনারেল ব্যাংকিং’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মসিহুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। ব্যাংকের বিভিন্ন শাখার জেনারেল ব্যাংকিংয়ের কর্মকর্তারা এই কোর্সে অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক ও ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।